আপন বেগে বইছে সাগর নিজের ধ্যানে-জ্ঞানে ঐ চাঁদটা কেন আকাশ থেকে অমন করে টানে? তাই তো ফুলে উঠলো রাগে চাইলো পেতে চাঁদকে বাগে "বইতে দাও আমার মতো ,থাকো তুমি আশমানে।"
মেঘটা তো বেশ উড়ছে দেখো খুশির ডানা মেলে আর একটা মেঘ হিংসা করে দিচ্ছে কেন ঠেলে? ক্ষোভটা তো তাই উঠলো জেগে গর্জে উঠেই বলছে রেগে "তোমার পথেই যাও না তুমি আমার পথটা ফেলে।"
মৃত্যু আনে পাপটা জানি, পাপটা বাড়ায় লোভ নিজের হাতে খাল কেটেছিস, খালটা বলে 'ডোব' ওরে আমার পাগলা মন থাকবি তুই আর কতক্ষণ যাবৎ আছিস প্রেম বিলিয়ে মিটিয়ে দে না সবার ক্ষোভ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।